সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কোস্টগার্ডের এক সদস্যের বিরুদ্ধে ড্রেজার শ্রমিককে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর ব্রিজের ওপর ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন। মানববন্ধনে মহিপুর থানাধীন নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের গোয়েন্দা শাখার সদস্য (এফ.আই.এস) মো. মাসুদের বিচার দাবি করা হয়।

ভুক্তভোগী শামীম ফকির স্থানীয় নীলগঞ্জ ইউনিয়নের মজিদবাড়ীয়া গ্রামের গনি ফকিরের ছেলে। তিনি ঢাকায় একটি ড্রেজার মেশিনে শ্রমিক হিসেবে কাজ করেন। অসুস্থতার কারণে গত তিন মাস ধরে তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ এপ্রিল রাতে হাজিপুর শেখ জামাল সেতুর ওপর বসে থাকা অবস্থায় শামীম ফকির ও তার ছোট ভাইকে সন্দেহের ভিত্তিতে আটক করেন কোস্টগার্ড সদস্য মো. মাসুদ। পরে তাকে নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে গিয়ে বৈদ্যুতিক শক ও রড দিয়ে মারধর করা হয় বলে দাবি করেন স্বজন ও স্থানীয়রা।

নির্যাতনের ফলে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শামীম ফকির বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিরপরাধ শ্রমিককে জোরপূর্বক আটক করে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে এবং ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন