সর্বশেষ

সারাদেশ

দেবহাটায় প্রায় এক টন অপদ্রব্য মেশানো অপরিপক্ব আম ধ্বংস করল প্রশাসন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ১ মে, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো অপরিপক্ব আম জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে দেবহাটা ফুটবল মাঠে এসব আম বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।

দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান জানান, নির্ধারিত সময়ের আগেই আম সংগ্রহ করে তাতে ক্ষতিকর অপদ্রব্য মিশিয়ে দ্রুত পাকিয়ে রপ্তানির চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে নওয়াপাড়া ইউনিয়নের হাদিপুর এলাকায় অভিযান চালানো হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব আম জব্দ করে পরীক্ষার জন্য রাখা হয়। পরবর্তীতে অপরিপক্ব ও ক্ষতিকর উপায়ে পাকানো আম হওয়ায় তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন