সর্বশেষ

সারাদেশ

রেভারেন্ড পল মুন্সীর স্মরণে বেনাপোলে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোর জোনের উদ্যোগে বেনাপোল ব্রাঞ্চ কার্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) আয়োজিত এই ক্যাম্পে শতাধিক মা ও শিশুকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারী উপকারভোগীদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন চিকিৎসক ডা. মালিহা তাবাসসুম (নাফসি)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নাভারণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার পার্থ কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিজিওনাল ম্যানেজার মো: আবদুল্লাহ মোস্তাফিজ এবং ব্রাঞ্চ হিসাবরক্ষক অনিরূদ্ধ সরকার। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা কুলসুম বেগম নামে এক গৃহিণী বলেন, “আমরা সাধারণত ভালো চিকিৎসা পাই না। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে গরিব মানুষ হিসেবে অনেক উপকার হলো।”

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মৌলিক চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ক্যাম্পটি পরিচালিত হয়।

উল্লেখ্য, সিএসএস প্রতিবছর দেশের ২২২টি শাখার মাধ্যমে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় অলাভজনক ও মানবিক উন্নয়ন সংস্থা হিসেবে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্ষুদ্রঋণ, নারী ক্ষমতায়ন ও কারিগরি শিক্ষায় কাজ করে আসছে। সংস্থাটির কার্যক্রম মূলত প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়ে আসছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন