গোপালগঞ্জে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রিপোর্টার্স ফোরামের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।
দৈনিক দেশ রূপান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলা নিউজের একরামুল কবীর, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রসূন মন্ডল, রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর বাদল সাহা, দৈনিক ভোরের ডাকের সৈয়দ আকবর হোসেন এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যা।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পত্রিকাটি হাটি হাটি পা পা করে সামনে এগিয়ে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, দেশ রূপান্তর ভবিষ্যতে গণমানুষের পত্রিকায় পরিণত হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের শক্তির মাধ্যম হয়ে উঠবে। একই সঙ্গে দুর্নীতি দমনে অগ্রণী ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
১২৬ বার পড়া হয়েছে