সর্বশেষ

সারাদেশ

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চালকের আকস্মিক মৃত্যু

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জৌকুড়া–নাজিরগঞ্জ নৌরুটে চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে সোহাগ ভুঁইয়া মুন্না (৩৮) নামে এক পাইলট (চালক) মারা গেছেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার শহিদুল হক ভুঁইয়ার ছেলে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে জৌকুড়া–নাজিরগঞ্জ নৌরুটে চলাচলরত কবরী নামের একটি ফেরির পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

আরিচা বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, সকাল ৭টার দিকে জৌকুড়া–নাজিরগঞ্জ নৌরুটের কবরী ফেরির পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সহকারীকে অবগত করেন। পরে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুকে ব্যথা অনুভবের পর স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন