সর্বশেষ

সারাদেশ

ত্রিশালে ধানক্ষেতে কৃষককে কুপিয়ে হত্যা, টাকা-মোবাইল অক্ষত 

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি তার চাষকৃত ধানক্ষেত দেখতে গিয়েছিলেন।

তবে আশ্চর্যজনকভাবে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন ওই এলাকার বাসিন্দা এবং মৃত সাইফুল্লাহর ছেলে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাত ৮টা ২৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ধানক্ষেতে মোতালেব হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতের ছেলে আলী হোসেন বলেন, তার বাবা মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে ধানক্ষেত দেখতে বের হন। তিনি প্রায়ই জমি দেখতে যেতেন। ওই দিন কে বা কারা তার বাবাকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর মরদেহের পাশে তার মোবাইল ফোন পড়ে ছিল এবং কোমরে বাঁধা কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। দুর্বৃত্তরা কিছুই নেয়নি।

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আরও জানান, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে। তবে টাকা-পয়সা না নেওয়ায় হত্যার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও ডিবি পুলিশ কাজ করছে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন