সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ভারী বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল, সতর্কতা সংকেত জারি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার দুপুর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত কলাপাড়ায় ১১৪.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসের চাপও কিছুটা বেড়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বর্তমানে বেশ বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে।

এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, পটুয়াখালীসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ কারণে এসব নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত এবং পায়রা সমুদ্রবন্দরসহ দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে কোনো মাছধরা ট্রলার সমুদ্রে নেই। সব ট্রলারই নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।

এদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ জানিয়েছেন, গতকালের কালবৈশাখী ঝড়ে কিছু বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বজ্রপাতে কয়েকটি গরু মারা গেছে। তিনি আরও জানান, আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর বজ্রপাত হচ্ছে। তাই তিনি সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন।
 

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন