সর্বশেষ

সারাদেশ

লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত কয়েকজন

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বৌদ্ধ ভান্তে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন