সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে ফিতা কেটে স্টল ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। জেলা ও দায়রা জজ মো. সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আরাফাত হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশিকুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার বিচারক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল খায়ের এবং পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক।

এসময় বিচারক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন