সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও আইনি সহায়তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাট জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সার্কিট হাউস হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা বিষয়ক মেলা পরিদর্শন করা হয়। পরে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হালিমা মন্ডল এবং ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) ফয়সাল আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় জানানো হয়, গত এক বছরে জয়পুরহাটে মোট ৬৯৩টি প্রি-কেস এডিআর, ৮৭টি পোস্ট-কেস এডিআর এবং ১১২৪টি আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। আপোষ-মীমাংসার মাধ্যমে সুবিধাভোগীরা মোট ৫০ লাখ ২৩ হাজার ৮১০ টাকা উত্তোলন করেছেন। এছাড়া ৬৯৯টি মামলায় প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন