সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালতের সভাকক্ষে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আবদুল মজিদ, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মোশারফ হোসাইন, পারিবারিক আদালতের বিচারক বেগম ফাতেমা জাহান স্বর্ণা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন এফ এম মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা লিগাল এইড অফিসার মিনহাজ উদ্দিন ফরাজি, আইনজীবী সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম এবং আদালতের সরকারি কৌশুলী শফিকুল ইসলাম রিপন প্রমুখ।

এ সময় অন্যান্য বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের জন্য সরকারি খরচে আইনি সহায়তা প্রাপ্তির বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন