সর্বশেষ

সারাদেশ

১৫০ বছরের ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়ন ভাঙার উদ্যোগ বন্ধের দাবি স্থানীয়দের

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে বাসুদেব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি অভিযোগ করেন, প্রায় দেড় শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নকে ভেঙে নতুন ইউনিয়ন তৈরির চেষ্টা চলছে, যা স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করেই করা হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসীকে কোনো ধরনের পূর্ব তথ্য বা আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, একটি প্রভাবশালী মহল প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে ইউনিয়ন বিভক্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে এ প্রক্রিয়াকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। তার দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাসুদেব ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এবং সাবেক সদস্য নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় তারা অভিযোগ করেন, জেলা প্রশাসনের চলমান তদন্ত কার্যক্রম নিয়েও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন