আইন-আদালত
ময়মনসিংহের ফুলপুরে আলোচিত কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
ফুলপুরে কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলপুরে আলোচিত কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আশ্রাব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
এছাড়া মামলার অপর তিন আসামি সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন