সর্বশেষ

রাজনীতি

রাজশাহীতে যুবদল নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ—নিরপেক্ষ তদন্ত ও মুক্তির দাবি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম আলীকে ‘অন্যায়ভাবে গ্রেফতার’ করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর যুবদল।

সোমবার (২৭ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রকৃত আসামি হিসেবে ড্রাইভার মিজানুর রহমান মিজানের নাম থাকলেও কোনো নির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই নিজাম আলীকে গ্রেফতার করা হয়। পরে তাকে বোয়ালিয়া থানায় নেওয়া হয়।

এতে আরও উল্লেখ করা হয়, মামলার বাদী আবুল কাশেম টুলু নিজে থানায় উপস্থিত হয়ে স্পষ্টভাবে জানান যে, নিজাম আলী মামলার আসামি নন; বরং প্রকৃত অভিযুক্ত ব্যক্তি ড্রাইভার মিজানুর রহমান মিজান।

এ অবস্থায়ও যথাযথ যাচাই-বাছাই ছাড়াই নিজাম আলীকে কারাগারে পাঠানো হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী এবং উদ্বেগজনক বলে মন্তব্য করেছে যুবদল।

এ ঘটনায় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিজাম আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সঠিক বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা বা ভুল তথ্যের ভিত্তিতে কাউকে হয়রানি করা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০