সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় লাহিনী বটতলায় বোমা বিস্ফোরণ, ভ্যানচালক আহত

স্টাফ রিপোর্টার, কুষ্টয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টয়া

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা এলাকায় বোমা সদৃশ একটি বিস্ফোরণে নাসির (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে লাহিনী এলাকায় শুভর ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভ্যানচালক নাসির আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। তবে কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন