সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে প্রেমঘটিত দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ, কুপিয়ে জখম যুবক—প্রতিশোধে চার বাড়িতে অগ্নিসংযোগ

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আহত যুবকের স্বজনরা প্রতিশোধ নিতে প্রেমিকার পরিবারের চারটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় প্রেমিকার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে মাধবদী পৌর এলাকার খরমুদ্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত যুবক সাজ্জাত হোসেন (২২) বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ফারজানা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল সাজ্জাতের। সম্প্রতি তারা পালিয়ে গেলে মেয়ের পরিবার বিষয়টি মেনে নেয়নি। পরে স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে রোববার সকালে আবারও ফারজানা প্রেমিকের কাছে চলে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।

বিকেলে খরমুদ্দি বায়তুন আমান জামে মসজিদের পাশে একটি গাড়ি মেরামতের দোকানে বসে থাকা অবস্থায় সাজ্জাতের ওপর হামলা চালায় প্রেমিকার ভাইসহ কয়েকজন। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় পাঠায়।

প্রত্যক্ষদর্শী ডালিম মিয়া জানান, হামলাকারীরা দোকানের ভেতরেও ঢুকে সাজ্জাতকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়।

এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে রাতেই সাজ্জাতের স্বজনরা প্রেমিকার বাড়ি, তার চাচা ও ফুফুর বাড়িসহ চারটি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় এবং তারা চরম ক্ষতির মুখে পড়েছেন।

মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, ঘটনাস্থল কাছাকাছি হলেও স্থানীয়দের বাধার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে পুলিশের সহায়তায় দুইটি ইউনিট কাজ করে আগুন নেভায়।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত ও অগ্নিসংযোগ—দুটি ঘটনাই ঘটেছে। আহত যুবকের মা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ ঘটনায় আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন