সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে ৪ মাস পর কিশোরীর লাশ উত্তোলন, ময়নাতদন্তে পাঠানো

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মৃত্যুর চার মাস পর এক কিশোরীর লাশ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

নিহত কিশোরী মোছা. ছনিয়া আক্তার (১৫) উপজেলার তেউরিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় এক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। লাশ উত্তোলনের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি থেকে ছনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নিহতের বাবা তারু খান আদালতে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তার দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে।

আদালতের নির্দেশে দীর্ঘ চার মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

তাড়াইল থানার তদন্ত কর্মকর্তা শেখর রঞ্জন পাল জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন। এখনো আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন