সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর এবং কলাপাড়ার ধানখালী এলাকায় আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণকৃত জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মান্নু, কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ, নজরুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া এখন সময়ের দাবি। একই সঙ্গে ধানখালীতে আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণ করা কৃষিজমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
 

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন