সাজেকে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারী আটক
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তী সাজেক ইউনিয়নে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল (২৫ এপ্রিল) রাতে সাজেক থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সাজেক থানাধীন রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্টের পশ্চিম পাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাজেক থানার রুইলুই পাড়ার জতিন্দ্র ত্রিপুরার ছেলে ধন বিকাশ ত্রিপুরা (২২), সুইয়া লুসাইয়ের ছেলে রিন লিয়ানা লুসাই (২৪), দরহা ত্রিপুরার ছেলে মঙ্গল জয় ত্রিপুরা (৪০) এবং খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কারবারই পাড়ার কান্ত মনি ত্রিপুরার ছেলে জুপি ত্রিপুরা (৩৯)।
এ সময় তাদের কাছ থেকে মোট ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ (আশি) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্টের পশ্চিম পাশের এলাকায় অভিযান চালানো হয়। পরে চারজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে রাঙামাটি জেলা পুলিশ মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
১২৬ বার পড়া হয়েছে