সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ব্রি ধান-১০৮ এর উচ্চ ফলন: মাঠ দিবসে আশাবাদের বার্তা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি ধান-১০৮ জাতের ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের বোড়াশী দক্ষিণপাড়া গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

সদর উপজেলার বোড়াশী দক্ষিণপাড়া গ্রামের কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসের জমিতে উৎপাদিত ব্রি-১০৮ জাতের ধান কেটে ফলন পরিমাপের মাধ্যমে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জে ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।

ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সায়েন্টিফিক অফিসার ড. আমিনা খাতুনের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক সহকারী মো. আব্দুল্লাহ আল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রি’র সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. রোমেল বিশ্বাস, ডা. মো. হুমায়ুন কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাফরোজা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিনোদিনী সিকদার এবং কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসসহ অন্যান্যরা।

বক্তারা জানান, গোপালগঞ্জে ব্রি ধান-১০৮ জাতের প্রতি শতাংশ জমিতে প্রায় ৩৭ কেজি ফলন পাওয়া গেছে। কৃষক রবীন্দ্রনাথ বিশ্বাসের ৫২ শতাংশ (১ বিঘা) জমিতে এই জাতের ধান উৎপাদন হয়েছে ৪৮ মনেরও বেশি।

তারা আরও বলেন, অধিক ফলন ও বাজারে এ ধানের ভালো দাম থাকায় ব্রি ধান-১০৮ চাষ কৃষকদের জন্য লাভজনক হতে পারে। নতুন এই জাতটি কৃষি খাতে ইতিবাচক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন