সারাদেশ
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ কাউছার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রাউজানে বাবলু হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ কাউছার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরের দিকে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীখীল খামারটিলা এলাকার বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশে রাস্তার ওপর পূর্ব শত্রুতার জেরে বাবলুকে গুলি করে হত্যা করা হয়। নিহত বাবলু পূর্ব রাউজান এলাকার আবুল কালামের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত আসামি মো. শফি ও মো. সুমনকে পূর্ব রাউজান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন