সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটার পর্যটন ব্যবসায়ী কলিম মাহমুদের মৃত্যুতে শোকের ছায়া

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার খাবার হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ আর নেই।

দীর্ঘদিন ধরে যক্ষা সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। রবিবার সকাল ৭টার দিকে ঢাকার শ্যামলীতে এয়ারলাইন্স হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পর্যটন নগরী কুয়াকাটায়। পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোক প্রকাশ করেছে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, মৎস্য ব্যবসায়ী সমিতি এবং সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রেস্তোরাঁ ব্যবসায় কলিম মাহমুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পর্যটকদের সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহে তিনি ছিলেন অগ্রণী। তার এই অকাল মৃত্যুতে কুয়াকাটার রেস্তোরাঁ ও পর্যটন খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন ছোট-বড় সবার প্রিয় মানুষ। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত মানুষ শোকবার্তা প্রকাশ করেছেন। কুয়াকাটাজুড়ে এখন শোকের মাতম বইছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন