সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান উজাড় করে পুকুর খনন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে উদ্বেগজনক হারে আমবাগান কেটে পুকুর খননের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী এই জেলায় কৃষিজমির ব্যবহার দ্রুত পরিবর্তিত হওয়ায় স্থানীয় কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

সম্প্রতি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি এলাকায় প্রায় ২৫ বিঘা আমবাগান কেটে পুকুর খননের কাজ চলতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, সাবেক এক ওয়ার্ড সদস্যের নেতৃত্বে জীবন্ত আমগাছ কেটে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। একই সঙ্গে খননকৃত মাটি ট্রাক্টরের মাধ্যমে ইটভাটা ও বিভিন্ন প্লট ভরাটের জন্য বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে মাটি কেটে পাশের একটি খাল ভরাট করা হচ্ছে। পরবর্তীতে ওই স্থান প্লট আকারে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে প্রাকৃতিক পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি ‘আমের রাজধানী’ হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, “এভাবে আমবাগান কেটে পুকুর খননের কোনো সুযোগ নেই। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে পরিবেশবিদ ও কৃষি সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, পরিকল্পনাহীনভাবে কৃষিজমি ও বাগান উজাড় করে পুকুর খনন অব্যাহত থাকলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য এবং স্থানীয় জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন