চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে র্যাব-৫-এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বকুল আদর্শ কলেজ গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে বাবু ইসলাম ওরফে বাবু (২০) কে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
১৫১ বার পড়া হয়েছে