সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে সেন্ট্রাল স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যার ঘটনায় আসামি স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সহপাঠী ও শিক্ষকরা এই কর্মসূচির আয়োজন করেন।

রবিবার দুপুরে ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে উপজেলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে নাহিদার পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, নাহিদা ছিল একজন মেধাবী, সহজ-সরল শিক্ষার্থী। তাকে তার নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তারা বলেন, অভিযুক্ত স্বপনকে সর্বোচ্চ শাস্তি হিসেবে দ্রুত ফাঁসির রায় কার্যকর করা উচিত।

এ সময় তারা আরও দাবি জানান, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থী বা বোনকে এভাবে প্রাণ হারাতে না হয়, সে জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা চত্বরে বিক্ষোভ কর্মসূচিও পালন করে।

৩৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন