সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে নতুন রোগী ভর্তি অব্যাহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় হাম-এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিভাগের মধ্যে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২২ জন রোগী বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে জেলায় মোট ৪৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন এবং টিএমএসএস হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন।

গত এক মাসে জেলায় মোট ২৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। এ সময়ে হাম-এ আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

রোগীর চাপ সামলাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত রোগী ভর্তি নেই।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন