সর্বশেষ

আন্তর্জাতিক

আরব সাগরে ইরানি জ্বালানিবাহী জাহাজ আটকালো যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আরব সাগরে ইরানের আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি ইরানের তথাকথিত ‘ছায়া বহরের’ অংশ ছিল এবং এতে বিদেশি বাজারে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ তেল, গ্যাস ও জ্বালানি পণ্য বহন করা হচ্ছিল।

শনিবার ভোরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ‘এমভি সেভান’ নামের জাহাজটিকে আরব সাগরে থামতে বাধ্য করে। পরে সেটিকে মার্কিন বাহিনীর নজরদারিতে ইরানের দিকে ফেরত পাঠানো হয় বলে জানানো হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, ইরানের উপকূলে যাওয়া বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। সেন্টকমের দাবি, ইরানি বন্দরসংলগ্ন এ অবরোধ কার্যক্রম এখনো পুরোপুরি বহাল রয়েছে।
 

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন