সর্বশেষ

জাতীয়

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে বাধ্যতামূলক উদ্যোগের পরিকল্পনা সরকারের

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

স্বাস্থ্যসচিব আরও বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কারিকুলাম পরিমার্জনের কাজ শুরু করেছে। এতে শিশু-কিশোররা একদিকে যেমন লেখাপড়ায় মনোযোগী হবে, অন্যদিকে খেলাধুলাতেও দক্ষতা অর্জন করবে।

তিনি আরও জানান, খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে বেতন কাঠামো ও ক্রীড়া ভাতা চালুর কাজ শুরু করেছে, যা দেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

খেলাধুলার বিকাশে ক্লাবগুলোর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ক্লাবের মাধ্যমে ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিকস, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় নতুন প্রতিভা তৈরি হচ্ছে, যা দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করছে।

নিজের স্মৃতিচারণ করে তিনি জানান, তিনি ছোটবেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন সক্রিয় খেলোয়াড় ছিলেন এবং বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নবাগত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, বাসসের সভাপতি ও ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ কাজী রফিকউল্লাহসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন