সর্বশেষ

স্বাস্থ্য

মুন্সীগঞ্জে স্বাস্থ্য খাতে অনিয়ম: তিন কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে স্বাস্থ্য বিভাগের অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সিভিল সার্জনসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন সেবার মান, সরঞ্জাম ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি কর্মস্থলে অনুপস্থিতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার এবং সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকেও প্রত্যাহার করা হয়।

মন্ত্রী জানান, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন