সর্বশেষ

জাতীয়

জ্বালানি তেলসহ বিভিন্ন সংকট সমাধানের দাবি নতুনধারা এনডিবির সমাবেশে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখা এবং দেশের চলমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, হরিদাস সরকার, আফতাব মন্ডল, হাশেম মোল্লা, জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মন্ডল, যুগ্ম আহ্বায়ক আ. সাত্তার, কাউসার বেপারীসহ আরও অনেকে।

সমাবেশে সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী অভিযোগ করে বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে জনগণের মৌলিক সমস্যা উপেক্ষিত হচ্ছে এবং সংসদে জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে কার্যকর আলোচনা হচ্ছে না। তিনি জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং জনবান্ধব কর্মসূচি গ্রহণের দাবি জানান।

এ সময় তিনি আরও বলেন, বিভিন্ন জাতীয় ইস্যুতে দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করা সময়ের প্রয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক চুক্তি ও নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখা অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। তারা স্বাস্থ্যখাত, শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় নীতিনির্ধারণ করা জরুরি, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।
 

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন