সর্বশেষ

জাতীয়

রানা প্লাজা ধসের ১৩ বছর: নিহতদের স্মরণে শ্রদ্ধা, বিচার ও পুনর্বাসনের দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভারের বহুল আলোচিত রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্তিতে নিহত শ্রমিকদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে ধ্বসে পড়া ভবনের সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী, আহত শ্রমিক এবং নিহতদের স্বজনরা।

শ্রদ্ধা নিবেদন শেষে অংশগ্রহণকারীরা ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—দাবি করেন। একই সঙ্গে আহত শ্রমিকদের পুনর্বাসন এবং নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত অনেকে অভিযোগ করেন, দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও অনেক আহত শ্রমিক এখনো যথাযথ পুনর্বাসন পাননি। নিহতদের স্বজনদের ক্ষেত্রেও ক্ষতিপূরণ ও সহায়তা নিয়ে অসন্তোষ রয়েছে।

দিনব্যাপী বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মসূচিতে শ্রমিক নেতারাও দোষীদের শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শ্রমিক নেতা কেএম মিন্টু বলেন, ২০১৩ সালের সেই সময়ে সরকার ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন, এবং ভবন মালিক সোহেল রানা রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ছিলেন। তাই এত বছরেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া দুঃখজনক। তিনি নতুন সরকারের প্রতি দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে। এ দুর্ঘটনায় ১,১৩৬ জন শ্রমিক নিহত হন এবং প্রায় ২ হাজার শ্রমিক আহত হন।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন