সর্বশেষ

রাজনীতি

 ময়মনসিংহ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের একচ্ছত্র জয়

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় সমিতির মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটি বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করে। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোট দেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট এ কে এম মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম এবং অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া, অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট যায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।

সভাপতি পদে অ্যাডভোকেট নুরুল হক তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে ৫৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ কে এম আমান উল্লাহ বাদল পান ২১১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ টি এম মাহবুব উল আলম পান ৬০ ভোট।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন