সর্বশেষ

সারাদেশ

খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, নারীসহ দুজন গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণের মাধ্যমে প্রতারণার অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদী হাসান মিদুল। বৃহস্পতিবার রাতে জেলার পলশা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তারা খাদ্যবান্ধব কর্মসূচির নামে চাল বিতরণ করছিলেন। বিষয়টি বৈধ ছিল কিনা তা আদালত নির্ধারণ করবে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০