সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে তদন্ত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি দীর্ঘদিন পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকার সৌদি প্রবাসী মিঠু মিয়ার মালিকানাধীন পরিত্যক্ত ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেলের দিকে একজন অপরিচিত কিশোরকে এলাকাবাসী মোবাইল ফোনে কথোপকথনের সময় “হত্যার বিষয়” উল্লেখ করতে শোনেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা ওই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে এবং ভেতরে মরদেহ দেখতে পান। পরে তারা ঘটনাস্থলে থাকা ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে দাবি করে, ছয়জন মিলে তাকে হত্যা করেছে। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

তিনি আরও জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন