সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ৫

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটির নেতৃত্ব নিয়ে সাবেক বিএনপি-সমর্থিত সভাপতি আউলিয়া গ্রুপ এবং বর্তমান জামায়াত-সমর্থিত সভাপতি বানেচ তালুকদার গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপুকর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন