সর্বশেষ

সারাদেশ

বিদ্যালয় পরিদর্শনে ডেপুটি স্পিকারের কঠোর অবস্থান, শিক্ষকদের প্রতি সমন্বয়হীনতায় অসন্তোষ

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিদ্যালয়ে পৌঁছে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় শিক্ষকরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান এবং অভিমান প্রকাশ করেন।

তিনি বলেন, তিনি প্রত্যাশা করেছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ থেকেই তাকে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু তা না হওয়ায় তিনি নিজ উদ্যোগেই উপস্থিত হয়েছেন বলে মন্তব্য করেন।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষাগত ও প্রশাসনিক নানা বিষয় উঠে আসে। ২৮টি শিক্ষক পদের বিপরীতে মাত্র ১৫ জন শিক্ষক কর্মরত থাকার তথ্য শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন। একই সঙ্গে দীর্ঘ দেড় বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালিত হওয়ায় তিনি উদ্বেগ জানান এবং স্থায়ী নিয়োগে কার্যকর উদ্যোগ না নেওয়ায় প্রশ্ন তোলেন।

কায়সার কামাল অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করেই বিভিন্ন দাবি-দাওয়া ও ডিমান্ড নোটিশ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, যা তিনি সমন্বয়হীনতা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আপনারা কি মনে করেন না এই এলাকায় একজন সংসদ সদস্য আছেন? আমি শপথ নেওয়ার পরও আমাকে না জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, জনপ্রতিনিধি ও সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করা উচিত। একই সঙ্গে তিনি শিক্ষক সমাজকে আত্মমর্যাদা ও পেশাগত মর্যাদা বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষকতা সমাজের সবচেয়ে সম্মানজনক পেশা, তাই নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেতন হতে হবে।

তার বক্তব্যের পর সভাস্থলে কিছুটা নীরবতা নেমে আসে। স্থানীয়দের অনেকে মনে করছেন, জনপ্রতিনিধির এমন কঠোর অবস্থান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক জবাবদিহিতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।
 

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন