বগুড়ায় শুরু হলো দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব ২০২৬’
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তরুণ কবিদের সাহিত্যচর্চা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্য নিয়ে বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব ২০২৬’। বগুড়া লেখক চক্রের উদ্যোগে শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি মো: রেজাউল করিম বাদশা। তিনি তরুণদের সাহিত্যচর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ কবিদের অংশগ্রহণে উৎসবটি ইতোমধ্যেই প্রাণবন্ত হয়ে উঠেছে। আয়োজনে কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রাখা হয়েছে।
এবারের উৎসবে প্রথমবারের মতো প্রদান করা হচ্ছে ‘স্পর্ধিত তারুণ্য সাহিত্য সম্মাননা’। এ সম্মাননায় ভূষিত হচ্ছেন কাজী শোয়েব শাবাব, হিরণ্য হারুন, সাফওয়ান আমিন, মারুফ আহমেদ নয়ন এবং শৈবাল নূর।
আয়োজকরা মনে করছেন, এই ধরনের সাহিত্য আয়োজন তরুণ প্রজন্মকে লেখালেখিতে উৎসাহিত করবে এবং নতুন লেখকদের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি করবে।
১২০ বার পড়া হয়েছে