সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বাস–ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু সামিউল আলিম মোল্লা সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন নয়ন (৩৮), ইয়াসিন মোল্লা (২২), চৈতি বেগম (৩৬) এবং আজিমসহ আরও কয়েকজন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে আড়পাড়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। পথে ফকিরকান্দি এলাকায় এটি মোড় ঘোরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমাদ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সামিউলের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন