সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরদীতে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় মামলা, ৩১ জনের নাম উল্লেখ

কলিট তালুকদার, পাবনা 
কলিট তালুকদার, পাবনা 

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ঈশ্বরদী থানায় এ মামলা করেন কলেজ ছাত্রদল শাখার সভাপতি মীর আছেম খালেদ বিন পার্থিব। মামলায় ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সজিব হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া উপজেলা ও কলেজ শাখার শীর্ষ পর্যায়ের নেতাসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৬০ থেকে ৭০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার জেরে ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন