সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ শহরে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শাম্মী আক্তার (৪২)। শুক্রবার দুপুরে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া শহরের মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে শাম্মী আক্তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথে আরাপপুর-চুয়াডাঙ্গা সড়কের মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কের ভাঙা অংশে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন