সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে দুই দিনের কবিতা উৎসবের সূচনা

ককাজী রিপন, টাঙ্গাইল
ককাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল শহরে সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে শুরু হয়েছে দুই দিনব্যাপী কবিতা উৎসব। উৎসবের উদ্বোধন হয় শুক্রবার (২৪ এপ্রিল) টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে, যেখানে সময়ের সাহিত্য কণ্ঠ পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়। এটি চলবে শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সাহিত্য একটি জাতির মানসগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কবিতা মানুষের মধ্যে মানবিকতা ও মূল্যবোধ জাগিয়ে তোলে।

উৎসবের উদ্বোধন করেন কবি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। তিনি বলেন, নতুন প্রজন্মকে কবিতার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। অনুষ্ঠানের প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন কবি মাহমুদ কামাল।

বক্তারা বলেন, কবিতা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজের বাস্তবতা ও মানুষের অনুভূতির গভীর প্রতিফলন।

দুই দিনব্যাপী এই আয়োজনে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসিরের।

লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে উৎসবটি পুরোপুরি প্রাণবন্ত হয়ে ওঠে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন