সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা–মহিপুরে বিদ্যুৎ সংকটে বেড়েছে লোডশেডিং, গ্রাহকদের মিতব্যয়ী হওয়ার আহ্বান

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুর ও পর্যটনকেন্দ্র কুয়াকাটা এলাকায় বিদ্যুৎ পরিস্থিতির অবনতি ঘটায় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। জাতীয় পর্যায়ে বিদ্যুতের সরবরাহ ঘাটতির প্রভাবে এই অঞ্চলেও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তফা আমিনুর রাশেদ এক জরুরি বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনার চ্যালেঞ্জের কারণে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় বাধ্য হয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে। এ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

এ অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধরার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ মনে করছে, অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমানো গেলে সংকট কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ বলেন, “এক ইউনিট বিদ্যুৎ সাশ্রয় মানে আরেকটি ইউনিট উৎপাদনের সমান। এই সময়ে সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতাই পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে কুয়াকাটা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন