সর্বশেষ

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে বাস ধর্মঘট, বন্ধ হতে পারে পণ্যবাহী যান চলাচলও

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে সড়কে গাড়ি থামিয়ে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে শ্রমিক সংগঠনগুলো। এর ফলে শুক্রবার সকাল থেকেই জেলার সব রুটে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে এই পরিস্থিতির অবনতি ঘটে। দুপুরে শ্রমিক ভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, সড়কে চাঁদাবাজি চলতে থাকলে পরিবহন মালিক ও শ্রমিকদেরও বাধ্য হয়ে একই পথে যেতে হতে পারে। তবে এ ধরনের অনিয়ম বন্ধ হলেই আন্দোলন প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

নেতারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান ধর্মঘট কেবল বাস চলাচলে সীমাবদ্ধ থাকলেও দ্রুত সমাধান না হলে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানও বন্ধ করে দেওয়া হবে।

এদিকে জানা গেছে, শহরের হরিপুর এলাকায় মোটর শ্রমিক ইউনিয়নের নামে নতুন করে চাঁদা আদায়ের অভিযোগ থেকেই মূলত এ বিরোধের সূত্রপাত।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হলেও এখনো সমাধান আসেনি। তবে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন