সর্বশেষ

সারাদেশ

শিক্ষিকাকে মারধর ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা বহিষ্কার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলা, ভাঙচুর ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে আকবর আলীর নেতৃত্বে একদল নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করে। ওই সময় তারা অধ্যক্ষের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয়ে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক নারী শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে।

এরপর সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় কলেজের অধ্যক্ষ, এক নারী শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

কলেজ কর্তৃপক্ষের দাবি, চাঁদা দাবিকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় কলেজে ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এদিকে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আকবর আলীর ওপর পাল্টা হামলার অভিযোগও পাওয়া গেছে।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন