সর্বশেষ

সারাদেশ

কাপ্তাই হ্রদে গোসলে নেমে শিশুর মৃত্যু

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসলে নেমে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের পাবলিক হেলথ এলাকার কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি শহরের হ্যাপীর মোড় এলাকার মো. হাসানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে হ্রদের পানিতে গোসল করতে নামে আব্দুল্লাহ। এ সময় হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তাদের চিৎকারে আশপাশের জেলে ও স্থানীয় যুবকরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং শিশুটিকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শওকত আকবর জানান, দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন