সর্বশেষ

সারাদেশ

চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, রাঙামাটিতে তীব্র লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরম

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং। চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় জেলার জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শিশু, বৃদ্ধ এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে রাঙামাটি জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় দিনে গড়ে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলছে। কোথাও নিয়মিত প্রতি ঘণ্টায় বিদ্যুৎ যাচ্ছে, আবার কোথাও একটানা দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে মানুষকে।

দূর্গম উপজেলা লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, রাজস্থলী, জুরাছড়ি, বিলাইছড়ি ও কাউখালীতে পরিস্থিতি আরও ভয়াবহ। এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হওয়ার পাশাপাশি ভোল্টেজ সমস্যাও প্রকট আকার ধারণ করেছে।

গত কয়েকদিনের তীব্র গরমে লোডশেডিংয়ের কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে বলে জানান স্থানীয়রা। বিশেষ করে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা চরম অস্বস্তিতে পড়ছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান বলেন, “জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারে জেনারেটরের ব্যবস্থা থাকলেও সাধারণ ওয়ার্ড ও কেবিনে বিদ্যুৎ বিভ্রাটে রোগীরা ভোগান্তিতে পড়ছেন।”

বিদ্যুৎ বিতরণ বিভাগের তথ্য অনুযায়ী, লংগদু উপজেলায় খাগড়াছড়ির দীঘিনালা সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেখানে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে।

রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, বর্তমানে শুকুরছড়ি সাব-স্টেশনে চাহিদা প্রায় সাড়ে ১৪ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াটের কাছাকাছি। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে ঘাটতি পূরণ করা হচ্ছে।

এদিকে লংগদুর স্থানীয় সংবাদকর্মী আলমগীর হোসেন বলেন, “উপজেলার বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক। দিন-রাত মিলিয়ে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, ফলে দরিদ্র মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে রাঙামাটির সাধারণ মানুষের জীবনযাত্রা এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন