সর্বশেষ

সারাদেশ

পিরোজপুরে ঘন ঘন লোডশেডিং, জনদুর্ভোগ চরমে

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুর জেলায় হঠাৎ করে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার রাত থেকে শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় এক ঘণ্টা পরপর এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগীরা জানান, এমন অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বিশেষ করে তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম দুর্ভোগে পড়ছেন।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাত থেকেই নিয়মিত বিরতিতে বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর আবার আধা ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ থাকে না। এতে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। পূর্ব ঘোষণা ছাড়া এমন ঘন ঘন লোডশেডিং হওয়ায় মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “রাত থেকে এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। গরমে ঘুমানোই কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগ দ্রুত এ সমস্যার সমাধান না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এ বিষয়ে ওজোপাডিকোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা দ্রুত লোডশেডিং কমিয়ে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
 

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন