সর্বশেষ

সারাদেশ

প্রলোভন দেখিয়ে গৃহবধূকে নির্যাতন ও ব্ল্যাকমেইল, র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, গোপনে ভিডিও ধারণ এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজার এলাকার পোস্ট অফিস সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, রাকিব ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করার সময় এক গৃহবধূর সঙ্গে পরিচিত হন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরে গোপনে ওই নারীর ব্যক্তিগত ভিডিও ধারণ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল শুরু করেন। তিনি ভিডিওটি ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছেও পাঠান এবং বিষয়টি জানিয়ে দেন। এরপর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করেন এবং আরও ২ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।

র‍্যাব-১১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আরও জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন