সারাদেশ
নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দালালদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব ও জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জে হাসপাতালে দালাল বিরোধী অভিযানে আটক ৪, বিভিন্ন মেয়াদে সাজা
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দালালদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব ও জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যাচাই-বাছাই করে চারজনকে শাস্তি প্রদান করা হয়। এর মধ্যে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আম্বিয়া ও রাসেলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন