সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ছিনতাইয়ের শিকার ছাত্রকে যুবদল নেতার সহায়তা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে ছিনতাইয়ের শিকার হয়ে বিপদে পড়া এক ছাত্রকে মানবিক সহায়তা দিয়েছেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা যুবদলের কর্মী আব্দুর রহমান মিঠু ফোনে বিষয়টি ফায়সাল সরকার ডিকোকে অবহিত করেন। তিনি জানান, রাজশাহী রেলস্টেশন এলাকায় এক যুবক বিপদে পড়েছেন এবং তার জরুরি সহায়তা প্রয়োজন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়সাল সরকার ডিকো তার ছোট ভাই মিঠুকে ওই যুবকের খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেন এবং নিজেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, সিরাজগঞ্জের সচ্ছল পরিবারের সন্তান ও ছাত্র তৌহিদ আহমেদ তূর্য দাশপুকুর মোড়ের কাছে ছিনতাইকারীদের কবলে পড়ে নগদ অর্থসহ ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী হারিয়েছেন।

পরবর্তীতে তার খাবারের ব্যবস্থা করা হয়। পরিবহন ধর্মঘটের কারণে ওই ছাত্রের বাড়ি ফেরা সম্ভব না হওয়ায় তাকে এক রাতের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে দেন যুবদল নেতা ডিকো। পাশাপাশি পরদিন তার নিরাপদে বাড়ি ফেরার জন্য যাতায়াতের ব্যবস্থাও নিশ্চিত করা হয়।

এ মানবিক উদ্যোগের জন্য স্থানীয়দের মধ্যে ফায়সাল সরকার ডিকোর প্রতি প্রশংসা দেখা গেছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন